Showing posts with label tumi choTi boi-er katha bolchho aamaar bhoy laagchhe eTaa "juto boi" naa hoye Jaay.... Show all posts
Showing posts with label tumi choTi boi-er katha bolchho aamaar bhoy laagchhe eTaa "juto boi" naa hoye Jaay.... Show all posts

Monday, February 28, 2011

bracket 5 full

ওইখানে
তোমার তারের মাঝে
তুমিও নিবিড়
ব্র্যাকেটশহরে

বেহুদা শ্রমণ
নিরলস ছুরির সামনে
উদ্যত হয়ে উঠছে
টুঁটি
হিংস্র হয়ে উঠছে
ঘাত উঠছে

ঘাত নামছে

ওইখানে ইঙ্গিতময়

রাত বারোটার ঘরে থামছে কাঁটা
ছুরি ও রেকাবে নিবিষ্ট হৃদ

হৃদি

চরু ও যতনশীল

একটানা পদ্ধতিময়

রাত্রি বারোটা
--
Mr. Bean বললেন—Ask questions, if you may, but never seek an answer – every answer is a trap.

And then there are illusions
every illusion needs a face
a decapitated body does not exude transparence

It’s a slow winter
we talk more about
nature of stories
appropriate for a winter like this
about coiled springs
emotions

a distant frozen harbor
dead images of dead ships
buoyed up to float
buoyed up to last

we wonder if transparency
is truly a reflection that beams with a sense of assurance

I don’t have much problem with my transparency then
it’s a gorgeous winter
for a springloader
hunting strategic structures
faces of immortality
that came out to bask in
paltry sun

--
হে জাগতিক প্রার্থনাগার, আমার চরিত্র চায়-- আমি যেন সেরা ছুরি হই, প্রকৃত খঞ্জর ।
সেরা খুন । সেরা ব্যবচ্ছেদ । সেরা ও অভূতপূর্ব লাশ .

--
Beyond this closed door
you will find
a premonition of this door
being breached

although a door is free from usual constraints
a room is not
so is reality

I have decided to cut reality some slack

Just can’t bear this moaning undercurrent
Sawing
ceaseless

I would pass through the winter
And the winter would pass through me

It’s a deal
Where everybody wins


--

শীতে যে ঘনত্ব দখল করেছি
আনুপূর্বিক
সেই এক মারাত্মক ভালো
আমাকে জখম করে গেছে

স্তুতি ও স্তব
যাপন ও ক্ষরণের যে সমস্ত সোসিওনমিক
প্রান্তিকতার
দুয়োরে দোরে
মাইঝরেতে ধরনা ধরণী
দ্বিধা ও দুবিধা

তো, সেই এক মারাত্মক ভালো
আমাকে রুমাল করে গেছে

ব্র্যাকেটশহরে মহিম শিমুলাভাস

আগত হে

মেনীমুখো বসন্তপর্যায়

--
ব্র্যাকেটশহর

আমি কে
আমি কার পাহাড়িপ্রবোধ

যত আদ্যন্ত
দূরারোপ করি
আমার মুখোস
একজ্যাক্ট আমারই মতন
সহ্য ও বপন করে
অনুভূতি

মিছিলের যে আলো সেই আলো
একাকী মুখের, মুখোসের

শুধু হেঁসেল আলাদা

মুখ ও মুখোসের মধ্য দিয়ে

আনুভূমিক এই চলাচল
আমাকে গেঁথে গেছে
ধীর ও গ্রন্থিময়
নিতান্ত অপেশাদারিক
রেগুলার নষ্ট নিবেশে

--