Showing posts with label (তার মানে এই নয় যে মাঝে আর কিছু ঢুকবে না). Show all posts
Showing posts with label (তার মানে এই নয় যে মাঝে আর কিছু ঢুকবে না). Show all posts

Saturday, June 25, 2011

ব্র্যাকেট-এর শেষ স্তবক

প্রভু নির্জ্ঞান কী ?
-- নির্জ্ঞান একটি কুয়াশা

প্রভু, প্রজ্ঞা কী ?
-- প্রজ্ঞা একটি কুয়াশা

প্রভু, তবে নির্জ্ঞান ও প্রজ্ঞার পার্থক্য কী ?
-- নির্জ্ঞানের নিজস্ব আছে এক অন্ধকার । প্রজ্ঞার অন্তর্বর্তী এক আলো – যা কুয়াশাভেদে অক্ষম ।
এই সেই আলো যার অর্জনই একমাত্র হেতু । এই সেই আলো যা ব্যবহার্য্য নয় ।

এর পর ভোর হয়
উদ্যোগ নড়ে চড়ে ব্র্যাকেটশহরে
ফল ব’লে আর কিছুই
বাগানে বাজারে পড়ে থাকে না ।

যা নেই তা’ই চিহ্নক – চিহ্নিত বস্তুসমূহে যার আকাঙ্খাটুকু দেখা যায় ।